চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চল করি বৃক্ষরোপন, গড়ে তুলি সবুজ ভূবন এই শ্লোগান কে বুকে ধারন করে চাঁদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট এর উদ্যোগে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৯ জুন দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে বিদ্যালয়ের নিজস্ব মাঠে মিলিত হয়। পরে বিদ্যালয়ের মাঠের চারপাশে প্রায় অর্ধশতাধীক ঔষধি বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হয়।

এ সময় প্রধান শিক্ষক মমিনুল হক সর্দার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (২৯ জুন) দুপুর ২টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে স্কুল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল মাঠ, ক্যাম্পাসের বিভিন্ন স্থান এবং সংলগ্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

রোপণকৃত চারার মধ্যে ছিল আম্ররূপালি, কাঁঠাল, জলপাই, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ। রোপণের পাশাপাশি চারাগুলোর সুষ্ঠু বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি চারায় নিরাপত্তা বেষ্টনীও স্থাপন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক সর্দার সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর