
মহসিন হোসাইন: চাঁদপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের সময় বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত পুলিশ সুপারের কাছে জেলার সার্বিক দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের যোগদানের মধ্য দিয়ে চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।



