চাঁদপুরে মাদক সম্রাট জিসান মোল্লা আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আলোচিত মাদক ব্যবসায়ী জিসান মোল্লাকে আটক করেছে মডেল থানা পুলিশ। অভিযোগ, স্থানীয় এমপির নির্দেশের পরই তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক জিসান মোল্লা শহরের বিষ্ণুদি ব্যাংক কলোনির বাসিন্দা মৃত হোসেন মোল্লার ছেলে। এলাকায় তিনি ‘সজিব বটলাস’ নামে পরিচিত। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তিনি নিজের বাবার প্রকৃত পরিচয় গোপন করার চেষ্টা করেন।

পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাঁর আসল পরিচয় নিশ্চিত করা হয়। স্থানীয়দের অভিযোগ, জিসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর কারণে এলাকার অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকেছে। এছাড়া অতীতে তিনি ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ রয়েছে।

পরে আবার নতুন করে মাদক ব্যবসা শুরু করেন। এই তথ্য জানার পর চাঁদপুর-৩ আসনের এমপির নির্দেশে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, জিসানের বিরুদ্ধে নাশকতা ও ঢাকার একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত খবর