
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর দিকনির্দেশনায় এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে রাত্রিকালীন মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) পুলিশ মিডিয়া সেল, চাঁদপুর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রথম অভিযানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুর রহমান (৫০), পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-সুফিয়া বেগম, সাং-তালতলী, ০২নং ওয়ার্ড, ১০নং উত্তর গাহট, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর (বর্তমান ঠিকানা-চেয়ারম্যানঘাট, জিটি রোড, জনৈক শাজাহানের বাসার ভাড়াটিয়া, ১২নং পৌর ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর) কে পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দ্বিতীয় অভিযানে এএসআই (নিরস্ত্র) মো. নয়ন মিয়ার নেতৃত্বে ১১নং পৌর ওয়ার্ডস্থ দক্ষিণ গুনরাজদী ওস্তাবাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১. মো. সেলিম খলিফা (৫৫), পিতা-সোনা মিয়া খলিফা, মাতা-আনোয়ারা বেগম এবং ২. সুমন হোসেন (৩৭), পিতা-সেলিম খলিফা, উভয় সাং-দক্ষিণ গুনরাজদী, খলিফা বাড়ি, ১১নং পৌর ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরকে (২৯+১১)=৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



