
গাজী মোহাম্মদ মহসিন।। চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের নবাগত ভূমি উপ-সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলামকে জামায়াত ইসলামির পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানিয়েছেন আশিকাটি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টায় সদ্য বিদায়ী ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিদারকে বিদায়ী ফুলেল শুভেচছা ও নবাগত সদ্য যোগদানকারী মোহাম্মদ নজরুল ইসলামকে ফুলেল শুভেচছা জানিয়ে বরন করেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে জামায়াত ইসলামির সভাপতি মুহাম্মদ নাছির আহমেদ খান, সেক্রেটারি ও ইউপি নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী রোটাঃ মোঃ অহিদুর রহমান খান উৎপলসহ জামায়াত ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সদ্য যোগদানকারী মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে তিনি ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ৩ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ নজরুল ইসলামকে সরকারি নির্দেশ মোতাবেক জনগণের দৌড়গোড়ায় সেবা সহজীকরণ করার জন্য তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামির চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।



