
চাঁদপুর খবর রিপোর্টার : সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ও দলটির বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার চাঁদপুর জেলা বিএনপি।
জেলার বিভিন্ন স্থানে ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সজাগ অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। সেই সাথে আজ ২৩ জুন চাঁদপুরের বিএনপির তৃনমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থাকা ও অবস্থান নেওয়ার ঘোষনা দিয়েছে । জেলা ,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীরা অবস্থান নিবেন ।
গতকাল সোমবার (২২ জুন ২০২৬খ্রি.) চাঁদপুর শহরের মিশন রোড, সদরের ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, ৬ নং মৈশাদী ইউনিয়ন ও আশিকাটি ইউনিয়ন বিএনপি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে রোববার (২১ জুন ২০২৬ খ্রি.) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির নির্দেশনায় চাঁদপুর জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড: একেএম সলিম উল্যা সেলিম। তিনি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ও দলটির বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
চাঁদপুর জেলা বিএনপির নির্দশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদে গতকাল সোমবার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও চাঁদপুর জেলা বিএনপির নির্দশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদে গতকাল সোমবার ৬ নং মৈশাদী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়।
প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতার প্রেক্ষাপটে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি চিঠিতে বলা হয়েছে, সোমবার (২২ জুন) থেকে ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্ত ঢাকাসহ ৬ জেলায় সেনাসদস্যরা মোতায়েন থাকবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা জরুরি চিঠিতে জানানো হয়, ঢাকা ছাড়া অন্য পাঁচ জেলা হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম। এতে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। এতে আরো জানানো হয়, এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা,
জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



