
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: কচুয়ায় সাচার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি দই মিষ্টি ও খাবারের হোটেল ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার সকালে সাচার বাজারের মুসলিম সুইটমিট, বিসমিল্লাহ সুইটমিট, ইসলামিয়া সুইট মিট,জগন্নাথ মিষ্টি ভান্ডার কারখানা ও খাবারের বন্ধু হোটেল অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।
এ সময় ৪টি মিষ্টির দোকান ৫০ হাজার টাকা ও খাবারের হোটেল ২হাজারসহ মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সাচার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা, বাজার ব্যবসায়ী ও সাংবাদিক সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির জানান, খাবারে ভেজাল, “প্রত্যেক মিষ্টির হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা, দই মিষ্টিতে নির্দিষ্ট মূল্য না থাকাসহ নানান অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মিষ্টির হোটেল ও এক খাবারের হোটেলসহ ৫২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ ধরনের অভিযান গোটা উপজেলাতে অব্যাহত থাকবে।”



