প্রেমে ব্যর্থ হয়ে ফরিদগঞ্জে যুবকের আত্মহত্যা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফেসবুকে পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা প্রেমিক যুবক প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে। হতভাগ্য এই যুবক হচ্ছে ফোরকান হোসেন মিজি (২৩)।

ফোরকান ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের ছৈয়াল বাড়ির মহসিন হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম হোসেন জিতু জানান, ছৈয়াল বাড়ির দিনমজুর মহসিন হোসেনের দু ছেলের মধ্যে ফোরকান বড়ো। তিনি ইলেকট্রিকের কাজ করতেন।

পাশাপাশি প্রবাসে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় লোকজন জানান, সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, প্রেমে ব্যর্থ হয়ে তিনি রোববার (২১ জুন ২০২৬) বিকেলে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন।

ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন জানান, ফোরকান হোসেন মিজি নামে এক যুবকের গলায় ফাঁস দেয়ার সংবাদ পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করেছে।

সম্পর্কিত খবর