
চাঁদপুর খবর রিপোর্ট : ‘দমে না থামে না’ কয়েক শব্দে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান। আর এই সাহসী স্লোগানে চাঁদপুরে উদযাপন হয়েছে একাত্তর টেলিভিশনের জন্মদিনের আনুষ্ঠানিকতা।
রোববার (২১ জুন) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে নিজস্ব প্রতিবেদক আলআমিন ভূঁইয়া।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, একটি শক্তিশালী, দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যমই পারে সমাজের অসঙ্গতি তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে। একাত্তর টেলিভিশন সেই দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে আসছে। তিনি চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই বেড়েছে। এ পরিস্থিতিতে সত্য, নিরপেক্ষ ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাত্তর টেলিভিশন দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে এমনটা আশা করছি । দেশের উন্নয়ন, সম্ভাবনা, সংকট ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে চ্যানেলটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, আগামী দিনেও একাত্তর টেলিভিশন পেশাদারিত্ব, সাহসিকতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশের গণমাধ্যম জগতে নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করবে।”
শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম চাঁদপুর করেসপসেপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন, এটিএননিউজের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালী, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি এমরান হোসেন রাজন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া, নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান, গ্রীন নিউজের সম্পাদক আশিকুর রহমান প্রমূখ।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচ এম নিজাম, বাংলাটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি শাহ আলম খান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার খান কৌশিক, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক রায়হান বাবু, আবু সায়েম সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পক্ষ থেকে একাত্তর টিভির জন্মদিন উপলক্ষ্যে নিজস্ব প্রতিবেদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে অতিথিদের অংশগ্রহনে কেককেটে আনষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক সাংবাদিকতার চ্যালেঞ্জ, গণমধ্যামের নানা দিক তুলে ধরে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।



