শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসানের শ্রদ্ধাঞ্জলি

মরহুম হযরত মাওলানা এ.টি আহমেদ হোসাইন রুশদী চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের একজন গর্বিত মহান কৃতি সন্তান। প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে শিক্ষার আলো পৌঁছানো অনেক কঠিন সেই অন্ধকারাছন্ন একটি এলাকায় শিক্ষার বিস্তার ঘটিয়ে আলোকিত করেছেন। বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

তার প্রতিষ্ঠিত জিলানী চিশতী কলেজে বর্তমানে প্রায় ৮০ভাগ মেয়ে লেখাপড়া করে নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এ জ্ঞান সাধক প্রায় অর্ধ-শতাব্দি পূর্বেই উপলদ্ধি করেছেন শিক্ষার উন্নয়নের মাধ্যমেই জাতীয় উন্নয়ন সম্ভব।

তিনি ধর্মীয় শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেছেন শাহতলী কামিল (এম.এ) মাদরাসাসহ আরো বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের প্রতিষ্ঠিত উক্ত কলেজটিতে একটি আধুনিক ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নিমার্ণ হয়েছে। যার জন্য আমরা গর্বিত। আমি মরহুমের ৫১তম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করছি।

মোঃ কামরুল হাসান
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
জিলানী চিশতী কলেজ শাহতলী, চাঁদপুর।

সম্পর্কিত খবর