
স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে টাকার অভাবে আত্মহত্যা কারী ইলিয়াসের মৃত দেহ জিম্মি করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডোম ও দালাল চক্র টাকা আদায়ের বিষয়ে তদন্ত আজ বুধবার (১৭ জুন ২০২৬খ্রি.) সকাল ১১টায় তত্ত্বাবধায়কের কক্ষে অনুষ্ঠিত হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক এমপির হস্তক্ষেপে হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ফোন করে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। এরইপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ আজ ১৭ জুন সকাল ১১ টায় তত্ত্বাবধায়কের কক্ষে এ বিষয়ে তদন্ত হবে বলে জানান। উক্ত তদন্তে ভুক্তভোগীদের কে উপস্থিত থাকতে বলেছেন।
কাজী ইলিয়াস (বয়স ৭০), পিতা মৃত: আদম আলী : গ্রাম ও ডাকঘর: ঘনিয়া, উপজেলা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। এই লোক বৃদ্ধ বয়সে আর্থিক অভাব অনটনে ছিল। ডায়াবেটিস, মানসিক সমস্যাসহ নানাহ রোগে আক্রান্ত ছিল।
গত ১৪ জুন বিষ পান করে আত্মহত্যা করেছেন তিনি। আত্মীয়-স্বজন সম্মিলিতভাবে কবর দেওয়ার জন্য চাইলেও পুলিশ ঐ দিন সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনলে ডোম ও দালাল চক্র মৃত ব্যক্তির স্বজনকে ময়না তদন্তের জন্য টাকা দিতে হবে বলে জানায়! না হয় ময়নাতদন্ত হবে না জানিয়ে দেয় !
রোগীর স্বজনরা বিষয়টি আমাকে জানানোর পর আমি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব মাহবুবুর রহমান সাহেবকে রাতে ফোনে বিষয়টি জানাই। তিনি বিষয়টি দেখছেন বলে আমাকে আশ্বস্ত করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরদিন ১৫ জুন ৯টা পর্যন্ত লাশের ময়না তদন্ত হয়নি! ময়নাতদন্ত কখন হবে তাও জানায়নি মৃত ব্যক্তির স্বজনদের! মৃত ব্যক্তির স্বজনরা সারারাত হাসপাতালে অপেক্ষা করে।
বিষয়টি পুনরায় তত্ত্বাবধায়ককে জানালে তিনি অসহায়ত্ব প্রকাশ করে আমাকে বিষয়টি এমপি (মানিক) সাহেবকে জানাতে বলেন। অতঃপর বিষয়টি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি এবং জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি। জেলা প্রশাসক এবিষয়ে সিভিল সার্জন এর সাথে কথা বলেছেন বলে আমাকে জানান।
তারপর দুপুর বারোটায় মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়না তদন্তের পূর্বে ডোম মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে পাঁচশত টাকা নেয়। ময়না তদন্তের পর আরো দশ হাজার টাকা দাবি করে। তখন মৃত ব্যক্তির স্বজনরা তাদের কাছে এত টাকা নেই এবং মৃত ব্যক্তি অত্যন্ত গরিব ও অসহায় পরিবার বলেন।
একথা বলার পর নিষ্ঠুর ডোম তাদেরকে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সসহ বের করে দেয় এবং লাশ দিবে না বলে ডোম ঘরে তালা মেরে দেয়। অতঃপর মৃত ব্যক্তির স্বজনরা নানাভাবে তিন হাজার টাকা জোগাড় করে ডোমকে দিলে ডোম মৃত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। বিষয়টি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক এমপি জানার পর তিনি তাৎক্ষণিক হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব মাহবুবুর রহমানকে ফোন করে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।
এরইপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল ১৭ জুন সকাল ১১ টায় তত্ত্বাবধায়কের কক্ষে এ বিষয়ে তদন্ত হবে বলে জানান। উক্ত তদন্তে ভুক্তভোগীদের কে উপস্থিত থাকতে বলেছেন। প্রয়োজনে যোগাযোগের জন্য- মো: জহির কাজি (রোগীর স্বজন) , মোবাইল: 01790180690।



