এ বাজেট বাস্তবায়নে সরকার পাবে জনগনের অকুন্ঠ সহযোগিতা : রাশেদা বেগম হীরা এমপি

মো: রানা সরকার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩০৩ এর এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কারা নির্যাতিত নেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা বাজেটের উপর বক্তব্যে রাখেন এবং বাজেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে তিনি বাজেটের উপর বক্তব্য রাখেন।

সংসদের অধিবেশনে যোগ দিয়ে আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ বাজেট ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা। নতুন সরকার ক্ষমতা গ্রহনের ১শ’ ১২দিনের মাথায় এ বাজেট পেস করেছে। এ মহান সংসদে বাজেট বক্তিতায় আমি প্রথমেই স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের সূচক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী” বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন আমাদের মা বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সংসদ নেতা ও সরকার প্রধান জনাব তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।

বৈশ্বিক অর্থনৈতিক টানাপোরনের মধ্যে এমন সু-পরিকল্পিত, সু-চিন্তিত একটি বাজেট সারা দেশের মানুষের মাঝে স্বস্তি তৈরি করেছে। তারা বুঝতে পেরেছে গণতান্ত্রিক পরিবেশে সরকারে জনগণের ক্ষমতা ও জনগণের কল্যাণে বাজেট দিবে এটাই স্বাভাবিক। আমরা বিশ্বাস করি এ বাজেট বাস্তবায়নে সরকার পাবে জনগনের অকুন্ঠ সহযোগিতা। এ বাজেটে দেখা গেছে যত বেশি আয় তত বেশি ট্যাক্স, এটা অনেকটা যাকাতের মত, সেখানে ধনীদের সম্পদে থাকে গরীবের নায্য হিস্যা।

এটাই কল্যাণ রাষ্ট্রের নমুনা। সব্বোর্চ্চ করদাতা পাবেন, দেশের কাছ থেকে সব্বোর্চ্চ সম্মান এটাই নায্যতা। দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, গবাদিপশু খাাদ্যদ্রব্যসহ, প্রযুক্তিপন্যসহ দৈনন্দিন জিনিসপত্রের। দাম বেড়েছে নিকোটিন, সিগারেট, বিলাসবহুল গাড়ির দাম। এ দুয়ের পার্থক্য থেকে বুঝা যায় সরকার জনগণের। এ বাজেটে সকল আমদানি পন্যের উপর আছে শুল্ক নিয়ন্ত্রন, রপ্তানি পন্যের উপর আছে শুল্ক ছাড়।

এ নীতির মাধ্যমে দেশীয় সম্পদের উৎপাদন ব্যবহার বৃদ্ধি পাবে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে যাতে দূর্ণীতিতে না জরায়, কোন কালো টাকা সাদা করার সুযোগ নাই এ বাজেটে। আসুন আমরা সকলে মিলে মানুষের পাশে দাড়াই।

সম্পর্কিত খবর