চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ডের জাহাঙ্গীর মৃধার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও ব্যাংক কলোনী নিবাসী মো. জাহাঙ্গীর আলম মৃধা (৫৫) আর বেঁচে নেই।

তিনি নিজ বাসায় সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে……… ইলাইহে রাজিউন। মরহুমের জানাজা বাদ মাগরিব বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে ব্যাংক কলোনী সহ চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি একজন ক্রীড়ামোদী ছিলেন।

সম্পর্কিত খবর