
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদী’র আগামী ২০জুন (শনিবার) ৫১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪জুন (রবিবার) সকাল ১১টায় জিলানী চিশতী কলেজের সভাকক্ষে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়৷
সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, প্রতি বছর প্রতিষ্ঠানে পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ বছরও মৃত্যুবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এ সময় সভায় অংশ নেন , শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভায়, প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন কর্সসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ২০জুন সকালে শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে। সকাল ৯টায় মরহুমের কবর জিয়ারত করা হবে। কবর জিয়ারত শেষে কলেজ মিলণায়তনে সকাল ১০টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ দোয়া ও মিলাদের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হবে৷



