শাহতলী জোবাইদা বালিকা উবির শিক্ষকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় গতকাল রোববার(১৪ জুন) অনুষ্ঠিত হয়েছে ।

মত বিনিময় শেষে শিক্ষকগনের সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

এ সময় উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। ছবি:দৈনিক চাঁদপুর খবর ।

সম্পর্কিত খবর