
চাঁদপুর খবর রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার বারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিজ্ঞাপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বৃক্ষ রোপনের মাধ্যমে জেলা প্রশাসক প্রাঙ্গনে ফুল,ফল ও বনজের তিনটি আলাদা বাগানের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন, নাজমুন নাহার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু তাহের, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আমরা জেলায় প্রথম পর্যায়ে দশ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন করছি।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আজ আমরা বেশ কিছু বনজ গাছের চারা রোপন করেছি।



