
চাঁদপুর খবর রির্পোট: আজ ১৩জুন ২০২৬খ্রিস্টাব্দ শনিবার দুপুর ২টা ৪০মিনিটে শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ক সাময়িকী ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলা থেকে জিপিএ-৫ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান এবং “শিক্ষা-সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও মৎস্য নিধন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। প্রধান আলোচক হিসেবে থাকবেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো: নূর খান, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়, বাংলাদেশ জাতিয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল, বাংলাদেশ সমবায় ইউনিয়নের মহাসচিব জসিম উদ্দিন শেখ, দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক এবং প্রকাশক ও সম্পাদক, বি. পরিক্রমানিউজবিডি.কম এর প্রকাশক ও সম্পাদক হারুন অর রশিদ।



