
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের (kvnZjx) মেম্বার মো: বিল্লাল হোসেন খান সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
৮জুন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ঘোষেরহা‡U পার হওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে তার বাম হাত ভেঙ্গে যায়। শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়৷
তিনি বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল কুমিল্লায় তার হাতের অপারেশন করা হয়।
এদিকে, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মেম্বার মো: বিল্লাল হোসেন খান এর সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, কয়েক মাস পূর্বে একই এলাকায় ঘোষেরহা‡U রাস্তা পার হওয়ার সময় শাহতলী জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী বাস দুর্ঘটনায় প্রাণ হারান। এছাড়াও এ সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সচেতন জনগণের দাবি, জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাহতলী কলেজ রোড এলাকায় দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা। যেমন- স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং, সতর্কতামূলক সাইনবোর্ড এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়া।



