
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিংয়ের চামড়া বিক্রি’র লক্ষে সভা ও শিক্ষকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
২৮মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, এ বছর চামড়া বিক্রিতে আমরা হতাশ। চামড়ার ন্যার্য মূল্য পাচ্ছি না। মাদরাসায় চামড়ায় বিক্রির আয় থেকে লিল্লাহ বোর্ডিংয়ের ব্যয় নির্বাহ করা হয়৷ যারা মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে চামড়া দান করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি৷ যারা সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ।
পরে তিনি শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ বছর মাদরাসার লিল্লাহ বোর্ডিয়ের জন্য ১৪৯ টি গরুর চামড়া সংগ্রহ করা হয়। প্রতিটি চামড়া ৪শত টাকা করে মোট ৫৯৬০০টাকা বিক্রি করা হয়।
এ সময় মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ক্যাপসান: শাহতলী কামিল মাদরাসার শিক্ষকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।



