চাঁদপুর জেলা পুলিশের পশুর হাট ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা

আহম্মদ উল্যাহ : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির হাট ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, চাঁদপুর-এর উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা গতকাল সোমবার (২৫ মে) অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার রবিউল হাসান। এসময় কোরবানির হাটসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ও থানার অফিসার ইনচার্জবৃন্দ অনলাইনের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন এবং নিজ নিজ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত প্রদান করেন। এসময় সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল, মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর, মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ),

চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো: সফিকুজ্জামান , মো: খলিলুর রহমান গাজী ,সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী প্রমুখ ।

সম্পর্কিত খবর