
চাঁদপুর খবর রিপোর্ট : তদানীন্তন পূর্ব পাকিস্তান সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালক, চাঁদপুরে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠন মরহুম মুহাম্মদ কলিমউল্লাহ মিয়ার সহধর্মিণী ফিরোজা বেগমের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার (২৫ মে) বাদ আছর ফরিদগঞ্জের কলাবাগান বাজারে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এই দোয়ার আয়োজন করা হয়।
এতে আত্মীয় স্বজন ও এলাকাবাসীসহ শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। তাই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমার বড়ছেলে, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ফরিদ আহমেদ রিপন।




