
চাঁদপুর খবর রিপোর্ট : তদানীন্তন পূর্ব পাকিস্তান সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালক, চাঁদপুরে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠন মরহুম মুহাম্মদ কলিমউল্লাহ মিয়ার সহধর্মিণী ফিরোজা বেগমের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।
এই উপলক্ষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাদ আছর ফরিদগঞ্জের কলাবাগান বাজারে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এতে আত্মীয় স্বজন ও এলাকাবাসীসহ শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন, মরহুমার বড়ছেলে, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ফরিদ আহমেদ রিপন।



