
স্টাফ রিপোর্টার : কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি প্রসারণ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (২৩মে) সকালে চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, কৃষক আমাদের দেশের মেরুদন্ড বলা হয়। যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের জনগণের জন্য কৃষি কাজ করে খাদ্য শস্য উৎপাদন করে। সেই কৃষকদের জন্য কিছু যন্ত্রপাতি সরকার থেকে দিয়েছে। উনাদের কাছে অনুরোধ থাকবে যন্ত্র গুলা যখন আপনারা চালাবেন, যন্ত্রগুলা কিভাবে মেনটেন করতে হয়, যন্ত্র গুলা কিভাবে সার্ভিসিং করে রাখতে হয় এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে টাইমলি করবেন।
তিনি আরো বলেন, যন্ত্রণা আপনারা সঠিক ভাবে পরিচালনা করলে অন্ততপক্ষে ১০-১৫ বছর চালাতে পারবেন। ধাপে ধাপে আরো কিছু যন্ত্রপাতি আসবে। আপনারা সততার সাথে সাধারণ কৃষকদেরকে এ যন্ত্রের মাধ্যমে সহযোগিতা করবেন।
সরকার নির্ধারিত টাকা আপনারা নিবেন। এর বেশি কেউ নিবেন না। সদর উপজেলা নির্বাহী অফিসার এফ এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায়,নউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সালসহ আরো অনেকে।
উল্লেখ্য, কৃষি অফিসের তথ্য মতে ১০টি স্প্রে মেশিন, ১৩টা এলএলপি পাইপ, ৭ ভুট্টা মারাই মেশিন ২০ কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়। এক একটি গ্রুপে ৩০ জন করে কৃষক সদস্য রয়েছে।



