চাঁদপুর পৌর এলাকার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর এলাকার জন্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে পৌর পাঠাগারে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় চাঁদপুর পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়য়া, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর