
সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার করা হয়েছে ।
গত ২২ মে শুক্রবার মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/ জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সের অভিযানে মতলব দক্ষিন উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম বাকরা পাটোয়ারী বাড়ী সংলগ্ন তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে সকাল ৮টা .২০ মিনিটে অভিযান পরিচালানা করিয়া আসামী মোবারক হোসেন (৪৭), পিতা-মৃত লতিফ কাজী, সাং-কৃষ্ণপুর (কাজী বাড়ী), ১নং ওয়ার্ড, ৪নং মোহাম্মদপুর ইউপি, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর নিকট হইতে ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-২১, তারিখ- ২২ মে, ২০২৬ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।
এ বিষের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন ১০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোবারক হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।




