টাকা আত্মসাৎ মামলায় চাঁদপুরে দু’বছরেও বিচার পায়নি ভুক্তভোগী সাগর

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে চেক জালিয়াতি ও টাকা আর্তসাতের মামলায় দুই বছরেও বিচার পায়নি ভুক্তভোগী সাগর, এমনটাই জানা গেলো, ২০২৪ সাল থেকে চলতি বছরের চলমান মাস অবধি আদালত থেকে এখনো ন্যায় বিচার দূরের কথা মামলার প্রমানাদি হলেও ন্যায়ের পক্ষে রায় পায়নি, ফলে ৪ লাখ টাকা না পাওয়ার হতাশায় আছেন বাদি পক্ষ।

মামলার বিবরণে জানা যায়, চাঁদপুর শহরের পুরানবাজার ১ নং ওয়ার্ড রিফোজি কলোনীর মোঃ খোকন আলম সাগর (৪২) পিতা অদুদ ভূইয়া ২০২৩ সালের ১০-০৩ তারিখে ব্যাবসার কথা বলে আসামি আসিব ইকবাল (৩১) পিতা আবুল খায়ের। সাং করপাড়া রোড, হোল্ডিং নং ০৭।

পো : খুলনা সদর সিটি, ৯১০০ খুলনা কে তরমুজ ব্যাবসা করার জন্য ওই তারিক স্থানীয় স্বাক্ষী আবু নাছির মিজি পিতা আঃ হাই মিজি, আলগী পাঁচ গাও, আফজাল হোসেন পিতা মোঃ ইলিয়াস আখন, সাং : রালদিয়া, সদর চাঁদপুরসহ উপস্থিত আরো সাক্ষী গনের সামনে বিকেল ৪ টার সময় বাদির ব্যবসায়িক প্রতিষ্ঠান আল আকসা এয়ার টিকেট এজেন্সি অফিস, ফয়াসাল মার্কেট চাঁদপুর নগত ১ লাখ টাকা দিলে, আাসামি ১৪-১১-২০২৩ তারিখে সোস্যাল ইসলামি ব্যাংকের একটি লাখ টাকার চেক দেয়, হিসাব নং ০৩৭১৩৪০০৯৩৮৬৭ অনুকুলে চেক নং গংউ-ঘড় -ঝঅউ. – ৯৬২৯৮৩৬ কিন্তু চেক টি ব্যাং কর্তৃপক্ষ ডিজঅনার করেন, কারন তার একাউন্টে কোন টাকা নেই। ঠিক এই ভাবে প্রতারক আসিব ইকবাল ১৫-০২ -২০২৩ ও ১৮-০৩-২০২৩, ও ৩০ – ০৩-২০২৩ পর পর উল্লেখ যোগ্য তারিখ গুলিতে মোট চার বারে চারটি চেকে ১ লাখ করে মোট ৪ লাখ টাকার চেক প্রধান করেছিলেন,

কিন্তু বাদি সাগর চেক গুলি উল্লেখ যোগ্য তারিখে সোস্যাল ইসলামি ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে গেলে সব কটি চেক ডিজঅনার করেন ব্যাংক কর্তৃপক্ষ। এর পরে টাকা ফেরত চাইলে আসিব ইকবাল দেই দিচ্ছি বলে তালবাহানা করতে থাকে, একটা পর্যায় সাগর চাঁদপুর দেওয়ানি ও ফৌজদারি আদালত থেকে অ্যাডভোকেট জাবির হোসেনের মাধ্যমে ০৪-১২-২০২৩ সালের তারিখে বাদি সাগর আইনি ভাবে লিগ্যাল নোটিশ করান, এবং ০৬ ১২-২০২৩ তারিখে ডাক যোগে আসামির বাড়ি নোটিশ টি গেলেও কোন সারা মিলেনি। যদি নোটিশে ৩০ দিনের মধ্যে টাকা ফেরত সহ আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকে, তারপরে আাসিব সারা দেয়নি।

পরে ০৪-০৭-২০২৩ সালে সি আর মামলা নং ১১৫ – ২০২৪ দি নেগোসিয়েবল ইন্সটুমেন্টএ্যাক্ট এর ১৩৮ ধারায় চাঁদপুর আদালতে মামলা দায়ের করলে,

মামলাটি একের পর এক ধায্য তারিখ হওয়ায় বিগত দুই বছর পেরিয়ে গেলেও আজও মামলার কোন সুরাহ হয়নি, আদালত আসামীর বিরুদ্ধে রায় ঘোষনার শেষ তারিখ ২০-০৫ ২০২৬ রোজ বুধ বার হলেও আদালত কোন রায় না দিয়ে আবারো ধায্য তারিখ ঘোষনা করেন, এতে করে ভুক্তভোগী সাগর হতাশায় পরে জান বলে তিনি বলেন, বাদি আরো বলেন, আসিব ইকবাল চাঁদপুরে তরমুজ ব্যবসা করতো আমার সাথে তাহার পরিচয় হলে তিনি তরমুজ ব্যবসা করবে বলে আমার কাছ থেকে টাকা দার চায় কিন্তু আমি সরল বিশ্বাসে তাকে চার বারে ৪ লাখ টাকা দার দেই , আর আসিব তার বিনিময়ে আমাকে চারটি চেক প্রধান করে ওই একাউন্টে টাকা নেই তাহা আমার জানা ছিলো না, আমি যখন টাকা তুলতে জাই ঠিক তখনই বুঝতে পারি আমার সাথে প্রতারণা করেছে তাই আমি নিরুপায় হয়ে টাকা পাওয়ার জন্য আদালতে তাহার বিরুদ্ধে মামলা দায়ের করি,

আমি আইনের প্রতি সদ্দানশীল বলে বিগত দুই বছর ধরে আদালতের কাড গড়া আর বারিন্দায় ঘুর ঘুর করছি, বর।তমানে মামলাটি রায়ের অপেক্ষায় , বুধবার রায় ঘোষনার কথা থাকলেও আবারো পিছিয়ে গেছে তাই আমি আরো হতাশ, তাই আইনের প্রতি আমার আহবান আগামি তারিখে ষেনো আমি ন্যায় বিচারের রায় পাই। এটাই আমার দাবি, একই সাথে প্রতারক আসিব ইকবাল এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করছি।

সম্পর্কিত খবর