
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১মকদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২১মে কচুয়া থানাধীন পাড়াগাঁও গ্রামের ফকির বাড়ির বাড়ী থেকে মাদক ব্যবসায়ী মো: হাবিব ফকিরকে গ্রেফতার করা হয়। তার পিতা-মৃত হাসান ফকির, মাতা- জাহানারা বেগম। সাং-পাড়াগাঁও (ফকির বাড়ি ), ৩ নং ওয়ার্ড, ১১ নং দক্ষিণ গোহট ইউনিয়ন, থানা- কচুয়া , জেলা-চাঁদপুর।
আসামীর কাছ থেকে ১টি সিনথেটিক শপিং ব্যাগের ভিতর লুজ গাঁজা ৮৬০(আটশত ষাট) গ্রাম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৭২০০ টাকা।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণির ১৯ (ক) ধারায় কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।



