
স্টাফ রিপোর্টার : জনগণের দুর্ভোগ কমিয়ে স্বস্তি ফেরাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে বাস চলাচলের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উল্লাহ। তিনি জানান, কিছু বিষয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি বাস পরিবহন অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করেছিলো শ্রমিকরা। এতে এ রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
এমতাবস্থায় পরিবহন মালিকদের সাথে বসে বিষয়টা সমাধান হয়েছে। এ রুটে এখন বোগদাদ ও আইদি বাস পুরোদমে চলাচল করবে।



