
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও নূরুন্নবী (সা.) এর শুভাগমন উপলক্ষে চাঁদপুরের শাহতলীতে ৬৭তম এক বিরাট ঈমানী নূরাণী ওয়াজ, দোয়া ও জিকিরের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শাহতলী শানে মদিনা জামে মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লামা মহিউস সুন্নাহ ড. আহমদ পেয়ারা বাগদাদী (রহ.) এর সুযোগ্য শাহজাদা আলহাজ্ব শেখ সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল-কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আলহাজ শাহ মুহাম্মদ নূরুজ্জামান আল-ক্বাদেরী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন সাজ্জাদানশীন পীরজাদা গাজী মো. মেশকাত হোসেন জালালী সাহেব। এছাড়াও ওয়ায়েজীন হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ শায়ের মুহাম্মদ আহছান উল্যাহ এবং তরুণ ইসলামি বক্তা মাওলানা মোহাম্মদ নাঈম শেখ আল-ক্বাদেরী শাহ্পুরী। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এডভোকেট মেরাজ আহমেদ সিদ্দিকী এবং শিক্ষানুরাগী সমাজসেবক মো. জহিরুল হক (লালু মাস্টার)-এর।
মাহফিলে নাতে রাসূল (সা.) পরিবেশন করবে সিরাজুম মুনিরা শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন জনাব মো. আব্দুল হান্নান ক্বারী এবং পরিচালনায় থাকবেন জনাব মো. নূরে আলম শাহপুরী। শাহতলী জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সৌজন্যে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।



