
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের জানাজা সোমবার (১৮ মে) সকাল ৯টায় তার কর্মস্থল হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাযা ও দ্বিতীয় জানাযা মরহুমের নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়ের সিদলা দক্ষিন পাড়ার খান বাড়িতে অনুষ্ঠিত হয়।
জানাযা শেষ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত (১৭ মে) রবিবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর লঞ্চ ঘাটে হঠাৎ অসুস্থ হলে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বৎসর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার কর্মস্থল হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম এন জামিউল হিকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, ডি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবু,
হাফেজ জহিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি হোসেন, মরহুমের ছেলে মাহতাব রহমান। জানাযার নামাজে ইমামতি করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমান। জানাযার নামাজে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, আশিকাটি ইউপি সাবেক চেয়ারম্যান ও শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, জেলা জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট গোলাম কাউসার শামীম, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হোসেন, তরপুচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন হাওলাদার, আক্কাস রেলওয়ে একাডেমী প্রধান শিক্ষক গোফরান হোসেন,
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির তপদার, সদর উপজেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন পিন্টু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান রুবেল, সাবেক সিনিয়র শিক্ষক আইয়ুব খানসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক,রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক বিন্দ।



