
সমির ভট্রাচার্য্য : মতলবে নিখুঁজার চার দিনেও সন্ধান পাওয়া যায়নি হোটেল ব্যবসায়ী রাধু দাসের। তিনি মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিন বাইশপুর (দাসপাড়া) গ্রামের নিন্টু দাসের ছেলে।
তার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক সুত্রে জানাযায় মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দির মন্দিরের সামনে হোটেল ব্যবসায়ী রাধু দাস ১৪:মে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬ টার দিকে দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বের হওয়ার সময় তিনি নিজের মোবাইল ফোন ও দোকানের চাবি ঘরেই রেখে যান । ওই দিন সকল ৬টা ১৫ মিনিটের তাকে মতলব টোল প্লাজার দিকে হেঁটে যেতে দেখা গেছে।
এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সকল আত্মীয়-স্বজন ও পরিচিতদের সাথে যোগাযোগ করেও কোন সন্ধান পাওয়া যায়নি রাধু দাসের । এ বিষয়ে রাধু দাসের স্ত্রী মতলব দক্ষিন থানায় নিখুজ ডাইরী করেন । এ বিষয়ে রাধু দাসের অসুস্থ পিতা নিন্টু দাস বলেন প্রতিদিনের মত রাতে বাড়ীতে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। সকালে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল । তার জন্য আমার পরিবার এখন দুশ্চিন্তায় ও আতঙ্কে রয়েছে।
সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন তার ছোট ভাই রাজন দাস । তিনি বলেন যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে 01629499912 যোগাযোগ করতে অনুরোধ জানান।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইন্টার হাফিজুর রহমান মানিক বলেন এ ঘটনায় একটি নিখোঁজ ডাইরী করা হয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি ।



