ঘোষেরহাট বিশ্বখাল পুন:খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে রাশেদা বেগম হীরা এমপি

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে বিশ্বখাল পুন: খনন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল শনিবার (১৬মে) বিকালে ৩টায় সদর উপজেলার ৪নং শাহমাহমদপুর ইউনিয়নের ঘোষেরহাটে বিশ্বখাল পুন:খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা আসন ৩০৩ এর সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মী ও চাঁদপুরের সাধারণ মানুষ। আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি ৷ আমাদের নদীভাঙ্গার স্থায়ী সমাধান। ইপিজেড করা। আপনারা জানেন মেডিকেল কলেজ করার জন্য স্থায়ী ক্যাম্পাস করা হবে। আমি আপনাদের একটা কথা বলি, বাংলাদেশের উন্নয়নে তারেক রহমানের বিকল্প নাই, তার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের সাথে কাজ করা সুযোগ পেয়েছি। বাংলাদেশ বণ্যার হাত থেকে রক্তা পাওয়ার জন্য খাল খনন করা হবে৷ আমাদের শস্য ফলন বেশি হবে৷ বাংলাদেশকে খাল খননের মাথ্যমে সুজলা, সফলা করে গড়ে তুলবো প্রধানমন্ত্রী আমার আপনা নেতা তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইয়েরা আমাদের নেতা সব সময় সকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায়। প্যাসিস্ট হাসিনা সরকার দেশটাকে লুটের রাজ্যে পরিনত করেছে, দেশটাকে ধ্বংস করেছে। আমাদের চাঁদপুর ৩আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই চাঁদপুরের সমস্যাগুলো সমাধানে কাজ করছেন। আমরা সকলে মিলে চাঁদপুরের বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করবো।

সম্পর্কিত খবর