
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্ৰামে বজ্রপাতে পদ্ম রানী (৫৫)নামে কৃষাণীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১মে) দুপুরে ওই গ্রামের পাটোয়ারী বাড়ীর সামনে ফসলি মাঠে ধান আনতে গেলে বজ্রপাতের শিকার হন পদ্মরানী ও তার ছেলে নারায়ন। ঘটনাস্থলে পদ্মরানী মারা যান। নিহত পদ্মারানী ছেলে নারায়ণ (৩০) গুরুতর আহত হন। পদ্মরানী ওই গ্রামের সুনীলের স্ত্রী। স্থানীয়রা জানান, পদ্মরানী ও তার ছেলে নারায়ন বাড়ীর পাশে ফসলি মাঠে ধান আনতে গেলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে এবং বজ্রপাতে শিকার হন।
পদ্মরানী ও তার ছেলেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পদ্মারানীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার ছেলে নারায়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই মো.রুবেল সটকার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে লাশের সুরতাহাল করেন।
এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।



