কচুয়ায় প্রথম ঠিকাদারকে না জানিয়ে পুনরায় টেন্ডার দেওয়ার অভিযোগ !

কচুয়া প্রতিনিধি: কচুয়া উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের সাহেদাপুর-হাসিম মাস্টার বাড়ী-নলুয়া হাবিব ইঞ্জিনিয়ার বাড়ী ভায়া আমির ইঞ্জিনিয়ার বাড়ী পযন্ত কাঁচা রাস্তা পাকা করুন শুরু হয় ২০২৩-২০২৪ অর্থবছর। কাজটি টেন্ডারের মাধ্যমে জাকির এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেন।

ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মমিন ও বিল্লাল হোসেন জানান, রাস্তার একটি অংশে হাজেরা বেগম নামে এক ব্যক্তি নিজ মালিকানা জায়গায় দাবি করে চাঁদপুর বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। যার মামলার নং ৫৭১। ওই জায়গার উপর আদালত নিষেধাজ্ঞা জারি করলে, কাজটি করতে গিয়ে আমরা বাধার মুখে পড়ি। অনেকদিন পর একপর্যায়ে আদালতে মামলাটি রায় হয় ।

পুনরায় কাজ শুরু করার জন্য কারো সহযোগিতা না পেয়ে ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে হাজরা বেগম ও সাথে আমরা নিজ উদ্যোগে আপস মীমাংসা করি । এই সময়ের মধ্যে কাজের সংশ্লিষ্ট তদারকি অফিস আমাদেরকে না জানিয়ে পূর্বের টেন্ডার বাদ দিয়ে আবারো নতুন করে টেন্ডার দিলে মেসার্স আফরোজা কনষ্ট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করা অনুমতি পান।

তারা আরো জানান,মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ এখনই কোন কাজ শুরু করেননি, পূর্বে যে পরিমাণ কাজ করেছি ওই পরিমাণ কাজ এখনো বিদ্যমান রয়েছে। বর্তমান ঠিকাদার এখনো কোনো কাজ করতে আসেননি। রাস্তা পাকা করনের আমাদের সকল মালামাল এখনো রয়েছে রাস্তায়।

সম্পর্কিত খবর