চান্দ্রা ইউনিয়নে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী দক্ষিণ বালিয়া গ্রামের চেয়ারম্যান রোডের পাকা করণ কাজে অনিয়মের অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণ কাজে নির্ধারিত পরিমাণে রাস্তা খনন করে বালু ও খোয়া ব্যবহার করা হয়নি। এছাড়া এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীর কাছে টেলিফোনে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব খানকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন নির্বাহী প্রকৌশলী।

বৃহস্পতিবার বিকেলে আইয়ুব খান সড়ক নির্মাণ কাজের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের মান বজায় রেখে ত্রুটি সংশোধনের নির্দেশ দেন।

স্থানীয়রা সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি কামনা করেছেন।

শনিবার ৯ মে দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় ,এলাকার বাসি শাহাদাত গাজী, মনসুর বেপারী ,সালাউদ্দিন বাবু, আব্বাস মাঝি ,দেলু গাজী সাথে। তারা কাজের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেন। দ্রুত যথাযথ নিয়মে কাজ করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তার ব্যক্তিদের দৃষ্টি কামনা করেনা।

সম্পর্কিত খবর