
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাঁদপুর চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক টাস্কফোর্সের অভিযানে দু’মাদক সেবনকারীকে ৩মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ মে ) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ দু’আসামীকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে দু’ইশত অর্থদন্ড প্রদান করেন।
আটককৃত আসামীরা হলেন : মো: রুবেল দেওয়ান (৩৫), পিতা- মোহাম্মদ আলী দেওয়ান, মাতা: জীবনী নেছা , সাং- ব্যাংক কলোনী, ওয়ার্ড নং-১৫, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর। তাকে চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনী রাস্তার উপর থেকে আটক করে। একই স্থান থেকে অপর আসামী আটক করা হয় মাকসুদ আলম (৩৬), পিতা- মৃত: আব্দুল খালেক, মাতা: ছালেয়া বেগম , সাং- ব্যাংক কলোনী (দারোগা বাড়ী), ওয়ার্ড নং-১৫, চাঁদপুর পৌরসভা, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।
দু’আসামীর কাছ থেকে ১পিস করে দু’পিস ইয়াবা ট্যাললেট উদ্ধার করা হয়। প্রথম আসামীর প্রসিকিউশন : মো: আবু রেজা মেহেদী হাসান, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চাঁদপুর। দ্বিতীয় আসামীর প্রসিকিউশন: মো:সোহেল রানা, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।




