
মাসুদ হোসেন : আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা শহর ও সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে আগমন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় শাহতলীতে জিলানী চিশতি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শওকত কারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ-সভাপতি মজিবুর রহমান ঢালী, মোশারফ কারী, দেলোয়ার হোসেন দুলু, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ,
সহ-সাংগঠনিক সম্পাদক আঃ কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম গাজী প্রমূখ। উক্ত সভাগুলোতে প্রধানমন্ত্রীর আগমন সফল করার লক্ষ্যে দলীয় নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম গাজী, সাধারণ সম্পাদক আঃ আজিজ মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিজি, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিজি, বিএনপি নেতা মিজান গাজী, মিলন কারী, ইমান মিজি, জাকির মিজি, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
এর আগে বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী।
ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান ঢালী, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে এদিন বাদ মাগরিব প্রধানমন্ত্রী তারেক রহমান এর শাহমাহমুদপুর ইউনিয়নে আগমন উপলক্ষে মহামায়া বাজারে এক স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি মহামায়া পশ্চিম বাজার আঃ রাজ্জাক সুপার মার্কেটের সামনে থেকে শুরু করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপরোক্ত নেতাকর্মীর পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, জেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ওয়াসিম হাজী, অলিউল্লাহ গাজী, যুবদল নেতা কাসিম গাজী, জাফর গাজী, ফয়সাল হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী,
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।




