
স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় সম্মেলন করেছেন ভুক্তভোগী টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের মিয়াজি বাড়ির মৃত সেকান্দর আলীর ছেলে রেমিট্যান্স যোদ্ধা আলাউদ্দিন।
৪ মে চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী আলাউদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে সুমন আহমেদ প্রকৃত তথ্য গোপন রেখে গত ৩ মে চ্যানেল-২৪ নামক একটি ফেসবুক আইডি পেইজে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুকে প্রচারিত খবরটি সম্পূণর্ণ মিথ্যা ও বানোয়াট। এতে আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুন্ন হয়েছে। আলাউদ্দিন সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলেধরে বলেন, আমি ইতালিতে ব্যবসা করে আসছি। গত এক বছর পূর্বে আমার দোকান পরিচালনা করার জন্য সুমন মিয়াকে ইতালিতে নিয়ে যাই। আমি ও আমার বড় ভাই ফখর উদ্দিন স্ব-পরিবারে ইতালিতে বসবাস করে আসছি। আমার অধীনে সুমন কাজ করার লক্ষে আমার বড় ভাই ফখর উদ্দিনের বাসা সুমন যাতায়ত করতো।
সেই সুবাদে সুমন আমার বড় ভাইয়ের স্ত্রী নাছিমার সহিত পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বড় ভাইয়ের স্ত্রী নাছিমা ও সুমনের পরকীয়ার বিষয়টি প্রমাণসহ জানাজানি হয়ে পড়লে সুমন আমার দোকান থেকে ৩৪০০০ ইউরো বাংলা মুদ্রা প্রায় ৪৮,০০,০০০ টাকা এবং স্ত্রী নাছিমাকে সঙ্গে নিয়া আত্মগোপনে চলে যায়। বর্তমানে সুমন ও স্ত্রী নাছিমাকে ইতালির পুলিশ খুঁজছে। মান সম্মান ক্ষুন্ন হওয়ার ভয়ে ইতালিতে থাকা আমি আমার বড় ভাই ফখর উদ্দিন বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পর সুমনের পিতাকে বিষয় জানালে সুমনের পিতা উল্টো আলাউদ্দিন ও তার বড় ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হইয়া গত ২৩ এপ্রিল রাতে সুমনের পিতা বাচ্চু মিয়া ও ভাই শাহাদাৎ হোসেনসহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী সঙ্গে নিয়ে দোয়ানী বাড়ীর সামনে আমার ও আমার বড় ভাইয়ের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এই ঘটনায় আমি সুমনের পিতা বাচ্চু মিয়া ও তার ভাই শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে জিআর মামলা-৯১/২০২৬ইং দায়ের করি। পুলিশ সুমনের পিতাকে জেল হাজতে প্রেরণ করেন। এসব ঘটনা আড়াল করার জন্য যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মিথ্যা ঘটনা সাজিয়ে অপপ্রচার করা হয়। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা সুমনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে সুমনের স্ত্রী জানায়, এই পরকীয়ার কারণে সুমন মিয়া আমাকে তালাক প্রদান করে। পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের শালিস দরবারে আবার পুনরায় মোবাইলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আরো বলেন, ইতালিতে আমার ব্যবসা সম্পর্কিত দন্দ্ব ছিল ওয়ারুক বাজারের আওয়ামীলীগের নেতা নজরুল ইসলামের ভাই ইতালিতে বসবাসরত মাইনুলের সাথে আমার ব্যবসায়ীক সম্পর্কিত দ্বন্দ্ব চলায় মাইনুলের কুপরামর্শে এবং নাছিমার সাথে সুমনের পরকীয়ার কারণে সুমনের পিতা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা করার কারণে ক্ষিপ্ত হইয়া আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন করার জন্য অপপ্রচার করা হয়।
ইতালিতে কিশোরী ধর্ষন, ১৪ বছরের দন্ড প্রাপ্ত, বাংলাদেশীকে খুজছে পুলিশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করে সুমন অসৎ কোন উদ্দেশ্যে এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এমন মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে ভুক্তভোগী আলাউদ্দিন জানান।



