ডিসি সম্মেলনে চাঁদপুর জেলা প্রশাসকসহ সারা দেশের জেলা প্রশাসকগণ

স্টাফ রিপোর্টার : গতকাল রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ সারা দেশের সব জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

এবারের সম্মেলনে উঠছে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮টি প্রস্তাব। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের ওপর জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। ছবি : দৈনিক চাঁদপুর খবর।

সম্পর্কিত খবর