
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসক অনুপস্থিতিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
৩০এপ্রিল চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, জেলা প্রশাসক, চাঁদপুর-এর অনুপস্থিতিকালে নাজমুন নাহার (পরিচিতি-১৭৩৫১), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর এর রুটিন দায়িত্ব পালন করবেন।
চিঠিতে বলা হয়েছে ,জেলা প্রশাসক সম্মেলনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ব্রিফিং সেশন এবং ৩মে থেকে ৬ মে ২০২৬ খ্রি. মেয়াদে অনুষ্ঠেয় জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ অংশগ্রহণের চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ অপরাহ্নে ঢাকার উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেছেন।



