চাঁদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এস.এস.সি পরীক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মুছা কাজেম নামের এক এসসি পরীক্ষার্থীকে দেশীয় অস্ত্র দ্বারা মাথায় কুপিয়ে জখম করে কিশোর গ্যাং সদস্যরা।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন আহত মুছা কাজেমের পিতা বাগাদী এলাকার কাইয়ুম খান। তিনি জানান, (১ মে) শুক্রবার আমার ছেলে তার বন্ধুদের সাথে শহরের বাইতুল আমীন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে। নামাজ শেষে আমার ছেলে তার বন্ধুদের সাথে রিক্সাযোগে বাসায় আসার পথে শহরের তাজ হোটেলের সম্মুখে আসলে তাদের রিকশা প্রতিরোধ করে কিশোর গ্যাংয়ের সদস্য শহরের ব্যাংক কলোনি এলাকার নিরব ও আরিয়ান এর নেতৃত্বে একদল বখাটে সন্ত্রাসীরা। তখন তারা আমার ছেলে মুসা কাজেমকে রিকশা থেকে টেনে হেচরে নামিয়ে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র দ্বারা মারতে থাকে। একপর্যায়ে তার মাথায় অস্ত্রের কোপ লেগে জখম হয়। তখন তার ও তার বন্ধুদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় পথচারী ও ঘটানাস্থলে থাকা আসেপাশের লোকজন আমার ছেলেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি যারা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আমি খবর পেয়ে তাৎক্ষণিক সদর হাসপাতালে ছুটে যাই। এ সময় কাইয়ুম খান আরো জানান, চাঁদপুর শহরে দিন দিন কিশোর গ্যাংয়ের সদস্যরা সকৃয় হয়ে উঠছে। এদেরকে কোনভাবেই থামানো যাচ্ছে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সু-সজ্জিত হয়ে অসহায় এবং সহজ সরল শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

এতে করে তাদের অবস্থান শক্ত করে। ইতিমধ্যেই তারা শহরের বিভিন্ন স্থানে এমনই বেশ কয়েকটি ঘটনা ঘটেয়েছে। আজ এমনই এক ঘটনার স্বীকার হলো আমার নিরীহ সন্তান। জানা যায় আহত মুসা কাজেম শহরের হাসান আলী স্কুল থেকে এবার এসএসসি শিক্ষার্থী। এ ঘটনায় আহতের পিতা সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

অচিরেই যেন ঘটনার সাথে জরিত কিশোর গ্যাংয়ের এই সন্ত্রাসীদের আটক করে আইনের হাতে সোপর্দ করা হয়। এবং যে সকল সন্ত্রাসীরা অন্যায় ভাবে তার নিরীহ সন্তানকে আহত করেছে তাদেরকে আটক করে সুষ্ঠু বিচার দাবি করেন। যেন তার সন্তানের মত এমন ঘটনার স্বীকার ভবিষ্যতে আর কোন সন্তানের উপর না ঘটে।

সম্পর্কিত খবর