শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির চাঁদপুরের কর্মসূচী

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেব এর দৈনিক কর্মসূচী হলো-

১মে (শুক্রবার) সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে হক মহলে চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক এর স্মরণে দোয়া মাহফিল। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান মে দিবসের র‍্যালীতে অংশগ্রহন করবেন৷

বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চাঁদপুর৷ জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মাননীয় সংসদ সদস্যের বাসভবন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় সভা করবেন।

২মে (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এদিন বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ কিন্টারগার্ডেন এ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত অভিষেক ও বৃত্তি সনদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন৷

৩মে (রবিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিবাবক মন্ডলীর উদ্যোগে “মা সমাবেশে অংশ গ্রহন করবেন।

সম্পর্কিত খবর