
চাঁদপুর খবর রির্পোট: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার বাবুরহাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
গতকাল ২৯এপ্রিল (বুধবার) ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রসাশন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা। অভিযানে চাঁদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬(১) লংঘন করায় ০২(দুই) টি জৈনপুর এক্সপ্রেস ও ৩টি মতলব এক্সপ্রেস থেকে সর্বমোট ১০ (দশ)টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং ৫টি পরিবহনকে সর্বমোট ১০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া বিভিন্ন যানবাহনে শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করে।



