চাঁদপুর প্রেসক্লাবের কৃতজ্ঞতা

চাঁদপুর খবর রিপোর্ট : ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের বনার্ঢ্য অভিষেক ও সাংবাদিক সমাবেশ সুন্দর, আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ৷

গতকাল ১৮জানুয়ারী এক বার্তায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

তারা বলেন, ১৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬সালের কার্যকরী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ সুন্দর ও আনন্দঘন পরিবেশে ভাবে সম্পন্ন হওয়ায় চাঁদপুর জেলা প্রশাসন, চাঁদপুর পুলিশ প্রশাসন, চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, সকল পর্যায়ের সদস্যবৃন্দ,সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,মাঠ পর্যায়ের সাংবাদিকবৃন্দ, উপজেলা পর্যায়ের প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারী, সুধীজন ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

সম্পর্কিত খবর