চাঁদপুরে নদী রক্ষা ও সরকারি ভূ-সম্পত্তি উদ্ধার কমিটির সভা

আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নদী রক্ষা কমিটির সভা, সরকারি ভূ-সম্পত্তি জবরদখল থেকে উদ্ধার-সংক্রান্ত জেলা কমিটির সভা এবং জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এসব সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভায় জেলার নদ-নদী ও জলাশয় রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ ও উচ্ছেদ, সরকারি ভূ-সম্পত্তি সংরক্ষণ এবং রাজস্ব প্রশাসনের কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

সভা ও সম্মেলনে চাঁদপুর জেলার সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা,

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর