শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন

স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে ফিতা কেটে ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ৩ টায় ক্রীড়া উৎসবের উদ্বোধন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য উপস্থিত হন। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুসা আল সিহাব।

প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি সজল পাল, কার্যনিবাহী সদস্য মীর হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সদস্য মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, এসএম ফিরোজ বেপারি, মোঃ জাহাঙ্গীর আলম ভুঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ক্রীড়া উৎসবের সফলতা কামনা করে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে ভালো লাগছে। দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার এ আয়োজন প্রশংসনীয়। আমি আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চেষ্টা করবো। মাসব্যাপী ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দাবা খেলার মধ্যদিয়ে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাংবাদিক আবু মুসা আল সিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহি উদ্দিন, জসিম উদ্দিন ও আবু হানিফ। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্পর্কিত খবর