
আহম্মদ উল্যাহ : চাঁদপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি স্ক্রিনিং) শেষে যোগ্য বিবেচিত প্রার্থীদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দিনব্যাপী এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



