চাঁদপুরে ক্রিসেন্ট হাসপাতালের শুভ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

ইব্রাহিম খান : চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত নতুন ভবনে ক্রিসেন্ট হাসপাতালের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর শুক্রবার রাতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী,

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, হাসপাতালের পরিচালক জিয়াউর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শহরের হাসান আলী মাঠ সংলগ্ন নয়া ভবনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে হাসাপাতালটির কার্যক্রম শুরু হয়েছে।

সম্পর্কিত খবর