মতলব প্রতিনিধি :মতলবে ছেলেকে ২০ হাজার টাকা দিয়ে পারেনি একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিতে হতভাগ্য জন্মদাতা পিতা ।
আর সেই পিতার সাথে রাগে ক্ষোভে অভিমানে করে এন্ডিন (কীটনাশক) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক স্কুল ছাত্র । সে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীর ছাত্র ।
জানাযায় মতলব উত্তর উপজেলার নতুন বাজার এলাকার (নদী ভাংতি) দরিদ্র পিতা মিন্টু মিয়া বেরীবাধের সরকারী জায়গার একটি ঘরে বসবাস করে । বেশ কিছুদিন যাবত একটি অ্যান্ডুয়েড মোবাইল কিনে দিতে আবদার করে ওই ছাত্র । চা বিক্রেতা দরিদ্র পিতার পক্ষে এতো টাকা দিয়ে মোবাইল কিনে দেওয়ার সামর্থ ছিলনা তাই পিতার সাথে রাগ করে গত ১৪ জুলাই রাত সারে নয়টা এন্ডিন (বিষ) খেয়ে ঘরে গেলে তার বোন তাকে অসুস্থ অবস্থায় দোখতে পেয়ে জানতে চাইলে সে বলে আমি বিষ খেয়েছি ।
পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন ।
এ বিষয়ে ওই ছাত্রের পিতা মিন্টু মিয়া বলেন সে আমার কাছে টাচ মোবাইল চেয়েছে আমি গরীব মানুষ এতো টাকা কই পামু মোবাইল কিনে না দেওয়ায় সে এ কাজ করবে তা আমি কখনো ভাবিনি ।



