মতলব দক্ষিণ প্রতিনিধি :মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়ের গাঁও ইউনিয়ন ঘোড়াধারী গ্রামের কালিয়াইশ টু আলিয়ারা রাস্তার উত্তর পাশ ৮২শতক সম্পত্তির কিছু অংশের মধ্যে ঘোড়াধারী গ্রামের মতিন সাজী বাড়ী ও কমিউনিটি ক্লিনের সন্নিকটে খাস সম্পত্তির উপর দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে শাহআলম, জামাল আহমেদ ও মোবারক সাজী গংদের বিরুদ্ধে।
গত ১৪ জুলাই সরেজমিন জানা যায়, ওই এলাকার সাজী বাড়ির শাহ আলম ও জামাল আহমেদ সরকারি সম্পত্তির পাশ জমি ক্ষরিদ করে মালিক ও দখল ভোগ করে আসছে। কিন্ত তাদের দখলীয় জমি থেকে সড়কে সংযোগ না থাকায় তাদের নিজের অর্থায়নে সরকারি সম্পত্তি মাটিভরাট করে দখল বাণিজ্যে লিপ্ত হয় এবং সরকারি সম্পত্তির উপর দোকান নির্মাণ করে।
স্থানীয় অভিযোগ সুত্র ধরে বিষয়টি ইউনিয়ন ভুমি কর্মকর্তা আমলে নেন তিনি তার প্রতিনিধিকে ঘটনাস্থলে মাটি ভরাট ও ঘর উত্তোলনের নিষেধ করেন।এতে শাহ আলম ও জামাল আহমেদ গং নিষেধকারীদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন তাদের সাথে অশোভনীয় আচোরণ করেন।
শাহ আলম গণমাধ্যম কর্মীর সাথে বলেন, আমার ক্ষরিদকৃত সম্পত্তির পাশে সরকারী হালট। সরকার যখন চাইবে আমার দখলীয় অংশ আমি ছাড়িয়া দিব।
জামাল আহমেদ একজন ব্যাংকার হিসেবে দাবী করে বলেন,ভুমি কর্মকর্তার প্রতিনিধি আমাকে নিষেধ করেন। আমি তাকে নোটিসের মাধ্যমে আমাকে জানোনোর কথা বলেছি।
অবৈধ দখলদার মোবারক সাজীকে মুঠোফোনে একাধিক বার চেস্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
নায়ের গাও ভুমি কর্মকর্তা~জসিম উদ্দিন বলেন,খাস সম্পত্তি দখল কারীদের নিকট আমার পাঠানো প্রতিনিধির নিষেধ উপেক্ষা করে ঘর উত্তোলন ও তাদের সাথে অশোভনীয় আচোরণ করেছে। আমি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেণু দাসকে বিষয়টি জানিয়েছি।



